ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নোয়াখালী ক্লাবকে নতুন করে ঢেলে সাজাবো : আব্দুল হাই

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : বৃহত্তর নোয়াখালীর সুশীল ও ভিআইপিদের সংগঠন খ্যাত “নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড” এর কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাচন আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ক্লাব পাড়া।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করছেন । এর মধ্যে আতাউর রহমান ভূইয়া মানিক ও আব্দুল হাই প্যানেল থেকে সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতি সন্তান, সফল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই।

চ্যানেল নোয়াখালীকে দেয়া একান্ত সাক্ষাতকারে সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাই ক্লাবের সকল ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড বৃহত্তর নোয়াখালীর সুশীলদের একটি আস্থা ও ভালোবাসার ঠিকানা। এই ভালোবাসাকে আমি হৃদয়ে সযত্নে লালন করতে চাই।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে নোয়াখালী ক্লাবকে নতুন করে ঢেলে সাজাবো।  ক্লাবের সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে শুরু করে সদস্যদের স্বার্থ রক্ষায় সব ধরনের উন্নয়নমুলক কাজ করবো।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে আব্দুল হাই বলেন, শুধু কথায় না আমি কাজে বিশ্বাসী। কাজ দিয়ে প্রমাণ দিতে চাই। ইনশাআল্লাহ আমাদের প্যানেল নির্বাচিত হলে ক্লাবকে নতুন একটি রূপ দেয়া হবে যা ক্লাবের সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি কাড়বে ইনশাআল্লাহ। আশা করছি, ক্লাবের সাধারণ সদস্যরা আমাদের প্যানেলকে নির্বাচিত করে সেই সুযোগ করে দিবেন ।

নির্বাচনে অন্য প্যানেলটি হচ্ছে শহীদুল আহসান-ও জামাল উদ্দিন পরিষদ।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৮:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪