ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের অভিযোগ, এসআইকে অবরুদ্ধ

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মিথ্যা মামলা ও ক্রসফায়ারের নামে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগে নোয়াখালীর আদালতে মামলার সাক্ষ্য দিতে এসে যুবদলের নেতা–কর্মীদের তোপের মুখে পড়েছেন ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত। তাকে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ রাখা হয়। রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই লিটন দত্ত আ. লীগ সরকারের আমলে নোয়াখালীর সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। পরে অন্যত্র বদলি হওয়ার পরও তিনি আবার সুধারাম মডেল থানায় যোগদান করেন। ওই থানায় কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনকে বিনা কারণে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, আ. লীগ সরকারের সময় এসআই লিটন সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। সে সময় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা করেন তিনি। একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় নাম না থাকা সত্ত্বেও অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখিয়ে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেন লিটন।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১২:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫