আত্মমানবতার সেবায় বন্যার্তদের পাশে নোয়াখালীর হক মাহবুব ফাউন্ডেশন।
আত্মমানবতার সেবায় বন্যার্তদের পাশে নোয়াখালীর হক মাহবুব ফাউন্ডেশন।
সাইফুর রহমান রাসেল : চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যার্ত অসহায় ১ হাজার মানুষের জন্য শুকনো খাবার, মেডিসিন ও বিশুদ্ধ পানি পাঠালো নোয়াখালীর জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হক মাহবুব ফাউন্ডেশন..
চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হক মাহবুব ফাউন্ডেশন। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি বন্যাকবলিত প্রায় ১ হাজার মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী হিসেবে শুকনো খাবার, প্রয়োজনীয় মেডিসিন ও বিশুদ্ধ খাবার পানি পাঠিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় বাঁশখালী ও সাতকানিয়ার বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
হক মাহবুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফিরোজ মাহবুব বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর উচিত বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা কার্যক্রম শুরু করেছি এবং পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে হক মাহবুব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ।
মানবিক সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে দীর্ঘ তিন যুগ থেকে কাজ করে যাচ্ছে নোয়াখালীর হক মাহবুব ফাউন্ডেশন। সংগঠনটির এ উদ্যোগ সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়াও সংগঠনটি ইতোমধ্যে নোয়াখালীবাসীর প্রিয় একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে হিসেবে সমগ্র নোয়াখালীর মানুষের কাছে প্রতিষ্ঠা লাভ করেছে।









