নোয়াখালীর বাবুপুর জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও এসি প্রদান অনুষ্ঠান
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুপুর জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শ্রেণিকক্ষের জন্য একটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও স্পেন প্রবাসী আমির হোসেন মোল্লা ও রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ ইউসুফ মোল্যাহ ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, স্পেন প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক আমির হোসাইন মোল্যা, ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মোল্যাহ, ৬নং রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট মোঃ ফারুক হোসেন, ৬নং রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, স্কুলের অভিভাবক সদস্য ডা. নিজাম উদ্দিন।
এসময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় অতিথিরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য একটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করে বলেন , শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আরামদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ স্পেন প্রবাসী আমির হোসাইন মোল্যাহ ও বিএনপি নেতা ইউসুফের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত শিক্ষার্থীরাও মানবিক এই উদ্যোগে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।















