চাটখিলে নবাগত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ ইউনিয়নের নবাগত চেয়ারম্যানদের শপথ গ্রহণ গতকাল বুধবার নোয়াখালী জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চাটখিল উপজেলার ৯ ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচন গত ৫-ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। সে ধারাবাহিকতায় নয় ইউনিয়নের নির্বাচিত ও গেজেট প্রাপ্ত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানাে হয়। এ শপথ বাক্য পাঠ করান নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা।
শপথ পাঠ করেন, ১নং শাহাপুর ইউনিয়নের আবদুল্লাহ খোকন, ২নং রামনারায়নপুর ইউনিয়নের হারুনর রশীদ, ৩নং পরকোট ইউনিয়নের বাহার মুন্সি, ৪নং বদলকোট ইউনিয়নের সোলেমান শেখ, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের মোঃ মেহেদী হাসান বাহালুল, ৬নং পাঁচগাও ইউনিয়নের সৈয়দ মাহমুদ হোসেন তরুন, ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের এইচ এম বাকি বিল্লাহ, ৮নং নোয়াখোলা ইউনিয়নের মোঃ মানিক, ৯নং খিলপাড়া ইউনিয়নের মোঃ আলমগীর হোসেন।














