৮শ বন্যার্তের তিনবেলা খাবার দিচ্ছে মানবিক কিরন
৮শ বন্যার্তের তিনবেলা খাবার দিচ্ছে মানবিক কিরন
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : অনান্য জেলার ন্যায় এবারের বন্যায় নোয়াখালী জেলায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এখনও পানিবন্দি নোয়াখালীর ২২ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে বন্যার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন।
তবে নোয়াখালী জেলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের মধ্যে সবার নজর কে, আর ইন্টারন্যাশনাল কোম্পানীর সুযোগ্য চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ঢাকা মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তারুণ্যদীপ্ত সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খিজিরুর রহমান কিরনের দিকে। যিনি নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে অবস্থিত ইসলামপুর দাখিল মাদ্রাসায় আশ্রিত বন্যা কবলিত ৮০০শত মানুষের তিনবেলা খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের দায়িত্ব নিয়েছেন।
সেখানে কর্তব্যরত বাবুর্চির সাথে কথা বলে জানা যায়, ৮০০শ মানুষের খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের সব খরচ মিলিয়ে প্রায় ১লক্ষ ২০হাজার টাকা খরচ হচ্ছে এই আশ্রয় কেন্দ্রে।
এই বিষয়ে মুঠোফোনে কিরন বলেন, আমি সত্যিই খুব মর্মাহত, এবারের ভয়াবহ বন্যায় মানুষের যে কি কষ্ট হচ্ছে সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না।সবার ঘরে হাটু পানি, রান্না ঘর ডুবে গেছে, মানুষ রান্না করে খেতে পারছেনা। তাই আমি আমার বাড়ীর সামনে মাদ্রাসাতেই সকলের থাকা, তিনবেলা খাওয়া ও ঔষধের ব্যবস্থা করেছি। যাতে অসহায় মানুষগুলোর কষ্ট না হয়। ইনশাআল্লাহ যতদিন বন্যা থাকবে ততদিন আমি এই কার্যক্রম চালিয়ে যাবো।
















