চাটখিলে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমাদের সময় এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন। ২৮ মার্চ সোমবার চাটখিল স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়। জাতীয় দৈনিক “আমাদের সময়” এর চাটখিল উপজেলা প্রতিনিধি মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, চাটখিল থানার ওসি তদন্ত হুমায়ন কবির, চাটখিল উপজেলার নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দীপ্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, চাটখিল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, সাংবাদিক ফোরাম সভপতি সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তৈয়ব, সিনিয়র সাংবাদিক দিদার উল আলম, সাংবাদিক মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন সহ সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।










