শিরোনাম :
চাটখিলে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী মদ সহ আটক-১
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী মদসহ ব্যবসায়ী আটক।
চাটখিল থানা সূত্রে জানা যায়,১০ মার্চ বৃহস্পতিবার উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাইকার বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৭শ ৬০ পিস ইয়াবা ও ৭ বোতল বিদেশী মদ সহ থানা পুলিশ মুরাদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Tag :










