নোয়াখালীতে ছাত্র শিবির সভাপতির উপর আ.লীগ সভাপতির হামলার অভিযোগ
নোয়াখালীতে ছাত্র শিবির সভাপতির উপর আওয়ামীলীগ সভাপতির হামলার অভিযোগ :
সাইফুর রহমান রাসেল : নোয়াখালীতে ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলামের উপর সেনবাগ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে হামলার অভিযোগে উঠেছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলার বাবুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম (২৪) নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ পৌর এলাকার ৯নং ওয়ার্ড বাবুপুরের ছাত্র শিবিরের সভাপতি ও নুরুজ্জামান চৌধুরী (৫০) সেনবাগ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র।
জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারনে আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও তার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর সন্ত্রাসী হামলা করে। এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে না পাঠালে তারা আমাকে জানে মেরে ফেলতো বলেও অভিযোগ করেন ভূক্তভোগী জাহিদুল ইসলাম।
অপরদিকে, হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুজ্জামান চৌধুরী মুঠো ফোনে জানান,জাহিদুল ইসলাম ছাত্রশিবির করে তা আমি এতদিন জানতাম না। সে সামাজিক একটা বিষয়কে কেন্দ্র করে আমার জন্য চুরি নিয়েছে আমাকে মারতে, আমি শুধু তাকে বাঁধা দিয়েছি আর কিছুই না। সে এখন সামাজিক একটি বিষয়কে রাজনীতিতে রুপ দিচ্ছে।















