মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন শাখা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ সাকিব মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩নং হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বি.কম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন।
এসময় হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সকল যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, আবুল বাসার, শাহিন জিয়া, ইউনিয়ন যুবলীগের সাইফুল ইসলাম, নজরুল ইসলাম শিপন, জাকির হোসেন, শাহাদাত হোসেন অপু, রবিউল আলম রুবেল, ফিরোজ আলম, মোঃ কামাল হোসেন প্রমুখ।
সভায় সকল বক্তারা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির মহোদয়ের সিন্ধান্ত মোতাবেক আগামী দিনে রাজনীতি করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সমাবেশে ইউপির বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়নের সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










