ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শপথ গ্রহণ করলেন মনোহরগঞ্জের ১০ টি ইউপি চেয়ারম্যান ও ১৩২ জন সাধারণ সদস্য

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত ও গেজেটভুক্ত ১০ টি ইউপি চেয়ারম্যানগণ এবং ১১ টি ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ টি ইউপি চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মোট ১৩২ জন সাধারণ সদস্যকে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক মো. শওকত ওসমান, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছলিমুনন্নেছা, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান আফরোজা কুসুম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মো: আমির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ আরো অনেকে। শপথ গ্রহণ করা ১০ টি ইউপি চেয়ারম্যান হলো- ১নং বাইশগাঁও ইউপি আলমগীর হোসেন, ২ নং সরসপুর ইউপি আবদুল মন্নান, ৩ নং ইউপি হাসনাবাদ কামাল হোসেন, ৪ নং ঝলম উত্তর ইউপি আবদুল মজিদ খাঁন রাজু, ৫ নং ঝলম দক্ষিণ ইউপি আশিকুর রহমান হিরণ, ৬ নং মৈশাতুয়া ইউপি মফিজুর রহমান, ৮ নং খিলা ইউপি আল আমিন ভুঁইয়া, ৯ নং উত্তর হাওলা ইউপি আবদুল হান্নান হিরো, ১০ নং নাথেপেটুয়া ইউপি আবদুল মান্নান চৌধুরী, ১১ নং বিপুলাসার ইউপি ইকবাল হোসেন। উল্লেখ্য ৭নং লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেনি।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৯:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২