ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভারতের অনুশীলন নিয়ে ধূম্রজাল!

সকাল গড়িয়ে দুপুর। বাংলাদেশের অনুশীলন কাভারের জন্য অপেক্ষায় শিলংয়ে আসা বাংলাদেশি সাংবাদিকরা। নেহু গ্রাউন্ড না গতকালের টার্ফে অনুশীলন এটা বিকেল তিনটার দিকে নিশ্চিত হয় বাংলাদেশ। অন্য দিকে ভারত নাকি ম্যাচ ভেন্যুতে সকালে অনুশীলন করেছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান আজ অনুশীলন ভেন্যুতে এসেই বলেন, ‘আজকেও ভারত মূল পিচে (ম্যাচ ভেন্যুতে) অনুশীলন করেছে। আর আমাদেরকে এই মাঠ (সংলগ্ন টার্ফে) দিয়েছে। এটা কাল নির্ধারিত থাকলেও সকালে বলেছিল নেহু গ্রাউন্ডে যেতে। যা পরিকল্পনা নষ্ট করার মতো। অনেক আলোচনার পর এখানেই শেষ পর্যন্ত হচ্ছে।’

ভারতীয় ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সৌম ঘোষ অবশ্য বললেন, ‘আজ দুপুর দুইটায় অনুশীলন হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য সেটা বাতিল হয়েছে। কোনো অনুশীলন হয়নি।’ ভারত স্বাগতিক দল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতেই পারে। এটা তাদের ইচ্ছের উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক আইনেও সিদ্ধ।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৪:৫৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫