সোনাইমুড়ীর জয়াগ মহাবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মোঃ সাকিব চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উক্ত কলেজের অডিটোরিয়াম হলে জয়াগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়াগ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ ফারুক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নুর উল্যা, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর কবির, দাতা সদস্য মোঃ খোরশেদ আলম, অভিভাবক সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ নুর উদ্দিন, গোলাম মোস্তফা, বেলায়েত হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উক্ত কলেজের দাতা সদস্য মোঃ খোরশেদ আলম বলেন, আজকের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন ও গর্বিত জাতি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের পরিচয় তুলে ধরতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন তিনি। আগামীতেও তিনি শিক্ষার প্রতি বিশেষ নজর দিয়ে কাজ করার ঘোষনা দিয়েছেন। আমাদের এ শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে তার একটি উদাহরণ। এ প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন হয়েছে। তোমাদের পড়া- লেখার সুন্দর পরিবেশ হয়েছে। দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভূমিকা রাখতে হবে। সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
















