ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে জমকালো আয়োজনে ড্রীম লাইটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালীতে জমকালো আয়োজনে ড্রীম লাইট অব হেল্প সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস ও যুব দিবসকে সামনে রেখে ড্রীম লাইট অব হেল্প সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহর মাইজদির নোয়াখালী পৌরসভা অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

শাহরিয়া  তানজিন তৃনার সঞ্চালনায় হোসাইনুল বাশার সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইয়াসিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ড্রীম লাইট স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নোয়াখালীর অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংগঠনের প্রতিটি মানবিক স্বেচ্ছাসেবীকে সাধুবাদ জানাচ্ছি । আগামী প্রজম্মের জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ নোয়াখালী বিনির্মাণে এই সংগঠনটি অবিচল কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল মদিনা ট্রেড্রার্স এর চেয়ারম্যান ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মো: মীর হোসাইন মিলন, নোয়াখালী বিটিএর চীফ এডভাইজার মো: আলমগীর হোসাইন , বিটিএর প্রেসিডেন্ট  এবিএম আবদুল আলিম, সদর উপজেলার এসিল্যান্ড শাহনেওয়াজ তানভির, নিরাপদ নোয়াখালী চাই সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সাইফুর রহমান রাসেল, নিরাপদ নোয়াখালী চাই সংগঠন  এর সদর উপজেলা শাখার সমন্বয়ক সুমন ভৌমিকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪