ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

একজন তরুণ সাংবাদিক ও লেখক ‘মোঃ সাকিব’ এর সংক্ষিপ্ত জীবনী

স্টাফ রিপোর্টার:

মোঃ সাকিব (জন্ম: ৫ জুন ২০০২) বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক ও লেখক। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সফল সংগঠক। সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখতে তিনি সব সময় সচেষ্ট। ছাত্র অবস্থাতেই তিনি ২০১৬ সালে গড়ে তুলেছেন ‘সবুজ বাংলা উন্নয়ন সংস্থা’ নামের একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। দেশ ও সমাজ নিয়ে তিনি বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করে আসছেন। তার বিশ্বাস লেখা দিয়েই একদিন সমাজ ও রাষ্ট্রকে পাল্টে দিতে পারবেন।

জন্ম ও পরিবার: মোঃ সাকিব ২০০২ সালের ৫ই জুন বাংলাদেশের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের এক মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ নুরুল আমিন একজন সমাজসেবক, মাতাঃ মোসাঃ শিরিন আক্তার একজন গৃহিনী। পাঁচ ভাই এক বোনের মধ্যে মোঃ সাকিব চতুর্থ। তার নানা বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাতঘুরিয়া পিতাম্বপুর গ্রামে। ছোট বেলা থেকেই মোঃ সাকিব ছিলেন সাধারণ ও মানবিক।

শিক্ষা জীবনঃ মোঃ সাকিব নিজ গ্রামের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক পাস করেন এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি লাকসাম নবাব ফয়েজুন্নেসা সরকারি কলেজে বিএ অধ্যায়ণরত। স্কুল কলেজে ও বিশ্ববিদ্যালয় জীবনেরও তিনি ছিলেন বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত।

কর্মজীবনঃ লেখাপড়ার পাশাপাশি মোঃ সাকিব ২০১৮ সাল থেকে কুমিল্লার লাকসাম থেকে প্রকাশিত সাপ্তাহিক নকশী বার্তার মাধ্যমে সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় উপজেলা প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক গণকন্ঠ , দৈনিক মাতৃভূমির খবর, আলোকিত নোয়াখালী, আলোকিত নিউজ টিভি, দৈনিক সময়ের কলম, দৈনিক নোয়াখালীর সময় পত্রিকায় রির্পোটার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা,গল্প, ছড়া ইত্যাদি লেখালেখি করছেন।

সাংগঠনিক পরিচয়ঃ তিনি জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠন সবুজ বাংলা উন্নয়ন এর প্রচার সম্পাদক। সামাজিক সংগঠনের বাহিরে মোঃ সাকিব চাটখিল উপজেলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

শখ ও নেশাঃ তিনি বই পড়তে পছন্দ করেন। বই পড়ার পাশাপাশি তিনি লিখতেও ভালোবাসেন। পৃথিবীর শ্রেষ্ট বই গুলো তিনি পড়ে শেষ করবেন এটাই তার শখ। আর একজন ভালো মানুষ হওয়া তার নেশা।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২