১ বছর কোন ফি ছাড়াই জন্মনিবন্ধন করার ঘোষনা চেয়ারম্যান বাহালুলের
মোঃ সাকিব:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নবাসীর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ) সকালে কামালপুর মোহাম্মদ হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয় ।
প্রবাসী হুমায়ুন কবিরের সভাপতিত্বে আহসানুল হক সোহেল ও আজিম মিজির দ্বৈত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ইমরুল কায়েস চৌধুরী রাসেল, ইউনিয়ন (পশ্চিম) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, (পশ্চিম) আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত করা ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জানাই এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে বলেন যারা ভোট দিয়েছে, আর যারা ভোট দেননি সবাইকে নিয়ে কাজ করতে হবে।
নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল তার বক্তব্যে বলেন, আপনাদের প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আতিক উল্লাহ বিএসসি সাহেবকে ভালোবেসে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। টিআর কাবিখা জেএসপি বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃতকালীন ভাতা জম্মনিবন্ধন সহ ইউনিয়নের সকল কার্যক্রমে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবো এবং আগামী একবছর জম্মনিবন্ধন সরকারি ফি দেওয়া লাগবেনা। জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা যে কাজে অফিসে আসবেন সাথে সাথে কাজের সমাধান না করতে পারলে মেম্বারদের মাধ্যমে আপনার বাড়িতে ঔই কাজ পৌঁছিয়ে দেওয়া হবে আপনাকে কষ্ট করে আরেক দিন ইউনিয়ন পরিষদের আসতে হবে না।
গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে তিনি অটোরিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন। আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ নব নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল এর কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।










