চাটখিলে আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ সভা
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলমকে বহিষ্কারের প্রতিবাদে ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামিলীগের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টায় মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, চাটখিল-সোনাইমুড়ী শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী মানিক, মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক আলী আরশাদ মাষ্টার সহ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, চাটখিল উপজেলায় একজন কর্মী বান্ধব মানুষ খোরশেদ আলম ভাই, যার হাতে তৈরি নোয়াখালী জেলায় হাজার হাজার নেতা, কর্মী গড়ার কারিগর, তার বহিষ্কারের আদেশ আমরা কোন ভাবে মেনে নিবো না, আমরা এই বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্ভে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়। তারা আরো বলেন, সংগঠনের প্রতি খোরশেদ আলম ভাইয়ের ত্যাগ তৃণমূল নেতা কর্মীরা কখনো ভুলে যাবেনা, খোরশেদ ভাইয়ের সাথে আছি, সব সময় তার পাশে থাকবো ইনশাআল্লাহ।










