ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ল্যাপটপেও ইয়াবা!

ল্যাপটপের মধ্যে নিয়ে দিনের পর দিন কৌশলে আনা হচ্ছে ইয়াবার চালান। এমনকি চার্জার ও মোবাইলের পাওয়ার ব্যাংকেও মিলেছে এ মাদক। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মানবাধিকার কর্মী নাছিবুরকে এমন অভিনব পদ্ধতিতে নেওয়া ইয়াবাসহ চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অবাক হওয়ার মতোই বিষয়। ল্যাপটপের স্ক্রু খুলতেই দেখা মিলল ভেতরে টেপে মোড়ানো কালো কয়েকটি প্যাকেট। যার ভেতরে ইয়াবা। ল্যাপটপ ও মোবাইল চার্জার এমনকি পাওয়ার ব্যাংকের ভেতরে কৌশলে আনা হচ্ছে ইয়াবা। কক্সবাজার থেকে আসা কথিত মানবাধিকার কর্মী নাছিবুর রহমানের কাছ থেকে পাওয়া ল্যাপটপ-ল্যাপটপের চার্জার এবং পাওয়ার ব্যাংকে মিলেছে এসব ইয়াবা। যার পরিমাণ ৩ হাজারেরও বেশি।র‌্যাব জানায়, সোসাইটি ফর স্টাবলিশমেন্ট অ্যান্ড ইমপ্লয়মেন্ট অফ হিউম্যান রাইটস নামের সংস্থাটির পরিচালক নাছিবুর রহমানকে বাকলিয়া এলাকায় একটি বাস থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে মেলে ইয়াবার চালান। এর আগেও অসংখ্যবার মানবাধিকার কর্মী পরিচয়ে কক্সবাজার থেকে এভাবে ল্যাপটপের ভেতরে করে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করেছে বলে স্বীকার করেছে আটক নাছিবুর। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:৩৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২