শিরোনাম :
পশ্চিম রামপুরায় পাওয়ার হাউসে আগুন
রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এক ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
Tag :










