ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

পশ্চিমাদের সঙ্গে প্রথমবার বৈঠকে তালেবান

রোববার (২৩ জানুয়ারি) নরওয়ের রাজধানী অসলোতে তিনদিনের এই বৈঠক শুরু হয়েছে। আলোচনা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। আফগানিস্তানে চলমান মানবিক বিপর্যয়, মানবাধিকার সংকট ও ত্রাণ ইস্যু নিয়ে কথা বলবে গোষ্ঠীটি। জাতিসংঘ জানিয়েছে, ৯৫ শতাংশ আফগান এখন ঠিকমতো খেতে পারছে না। তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো অর্থের যোগান বন্ধ করে দেয় আফগানিস্তানে। এতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। ধসে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। সংকট নিরসনে রোববার যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র ও নরওয়ের প্রতিনিধিদের সঙ্গে তালেবান সরকারি দল আলোচনায় বসে।  আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্বে তালেবান সরকারের প্রতিনিধি দল শনিবার নরওয়ের অসলোর বিমানবন্দরে পৌঁছান। এদিকে এই বৈঠক থেকে তালেবানরা যাতে উপকৃত না হয় সেজন্য ইউরোপে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৩ জানুয়ারি) বৈঠক শুরুর আগে তালেবানের মুখপাত্র জানান, যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থায় ফিরতে চায় তারা। সোমবারের (২৪ জানুয়ারি) বৈঠকটি তাৎপর্যপূর্ণ। তালেবানরা যুক্তরাষ্ট্রের ব্যাংকে তাদের আমানত অর্থ ফিরিয়ে পাবার অনুরোধ জানাবে। এছাড়াও আফগানিস্তানের নাগরিক সমাজের প্রতিনিধি নারী নেত্রী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর সঙ্গেও বৈঠক করছে পশ্চিমা দেশগুলোর।যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর পশ্চিমাদেশগুলোর সাথে তালেবানের কোনো আলোচনা হয়নি। কোনো দেশ এখনো স্বীকৃতিও দেয়নি তালেবান সরকারকে।তবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড এক বিবৃতিতে বলেন, এ বৈঠকের অর্থ এই নয় যে তালেবান সরকারকে স্বীকৃতি বা বৈধতা দেওয়া হচ্ছে।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৯:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২