ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবি সম্পাদক পরিষদের। 

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করেছেন বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ। সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের এক জরুরী সভায় সরকারের কাছে এই দাবি করা হয়।

শনিবার (১০ মে ২০২৫) সকাল ১১টায় রাজধানীর শান্তিনগর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক বাঙলার জাগরণের সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন সভা পরিচালনায় করেন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর এর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক ইকোনমিক এক্সপ্রেস এর সম্পাদক আমির হোসেন জনি, জাতীয় অর্থনীতি’র সম্পাদক এমজি গোলাম কিবরিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা বার্তা’র সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, মাসিক চিন্তা ভাবনা’র সম্পাদক ডক্টর আ ই ম নেছার উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র সম্পাদক এস এম মোরশেদ, স্বদেশ বিচিত্রা’র  সম্পাদক অশোক ধর, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, দৈনিক প্রথম ডাক এর সম্পাদক এ কে এম গোলাম সরওয়ার, কালকন্ঠের সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, বীর মুক্তিযোদ্ধা দৈনিক ফ্রাইডে নিউজ এর সম্পাদক এমন এ রাজ্জাক, বৈশাখী বাণী’র সম্পাদক গোলাম ছার‌ওয়ার রিপন, সাপ্তাহিক আনন্দ তারকা এর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাপ্তাহিক পরশুরাম এর সম্পাদক মাহবুবুল হক মাহবুব,

রায়পুর দর্পণ এর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শামীম, সাপ্তাহিক নব জাগরণ এর সম্পাদক আবু তাহের পাটোয়ারী, সাপ্তাহিক নতুন অর্থনীতি’র সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর সম্পাদক সামসুদ্দোহা সোহাগ, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক আজকের পদ্মা’র সম্পাদক মোর্শেদ মজুমদার কাজল, মাসিক গিরিপথ এর সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান প্রমূখ।

সভায় সংগঠনকে ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সম্পাদকগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং নোয়াখালীকে বিভাগ ও বিমানবন্দর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা সংবাদপত্র শিল্প রক্ষা ও বৃহত্তর নোয়াখালী সম্পাক পরিষদের সদস্যসহ গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহবান জানান।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৮:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫