শিরোনাম :
নোয়াখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাল চেয়ারম্যান
নোয়াখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাল চেয়ারম্যান।
সাইফুর রহমান রাসেল : নোয়াখালী জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, ৫নং ছয়ানি ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন।
চ্যানেল নোয়াখালীকে দেয়া এক সাক্ষাতকারে জামাল চেয়ারম্যান বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর । এই ঈদুল ফিতর উপলক্ষ্যে আমি আমার প্রাণপ্রিয় উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমার নির্বাচনী এলাকার সকল ভোটার ও ছয়ানি ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও পুষ্পিত অভিনন্দন জানাচ্ছি-ঈদ মোবারক।
তিনি আরো বলেন , আসুন আমরা সকলে পবিত্র ঈদের এই দিনে ধনী,গরীবের সকল ভেদাভেদ ভুলে পরস্পর সম্প্রীতির বন্দনে আবদ্ধ হই।
হিংসা, বিদ্বেষের সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, ভ্রাতৃত্ববোধ, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি।
একটি হিংসা ও বিদ্বেষমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।
সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এই সামাজিক প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক জামাল উদ্দিন।
জ্ঞানে ,গুনে,মেধায় ,মননে প্রতিষ্ঠিত এই প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক জামাল উদ্দিনের জম্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানি ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আকতার মিয়া চেয়ারম্যান বাড়ীতে। পিতা মরহুম আকতার মিয়ার ৪র্থ সন্তান তিনি, যিনি ইতোমধ্যে সমাজকর্ম দিয়ে দলে এবং দলের বাইরের সকল শ্রেনীপেশার মানুষের মন জয় করে নিয়েছেন।
Tag :










