শিরোনাম :
কফিনবন্দি হয়ে ফিরলেন সোহেল, অশ্রুসিক্ত নয়নে চিরবিদায়
ভাগ্য ফেরাতে ৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মো. সোহেল রানা (২৯)। দাঁতে ব্যথা নিয়ে সৌদির দাম্মাম শহরের হাসপাতালে ভর্তি হয়ে টানা ২৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে জীবনযুদ্ধে হেরে বাড়ি ফিরেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সুবর্ণচর উপজেলার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে তার জানাজায় প্রায় হাজারও মানুষ অংশ নেন।
সোহেল রানা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর পানা উল্লাহ গ্রামের হোসেন হাজী বাড়ির মো. ইউসুফের ছেলে।
Tag :











