নোয়াখালীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ।
নোয়াখালীতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ।
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানি ইউনিয়ন বিএনপি ।
রবিবার বিকালে উপজেলার ছয়ানি ইউনিয়নের ছয়ানি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনের নেতারাকর্মীরা।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছয়ানি ইউনিয়নের ২বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার লালিত দোসরা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে তারা। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা।
তাই অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান নেতারা।
বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ থানা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জায়েদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি প্রার্থী মো: বাবুল। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শরীফ উদ্দিন সোহেল, সম্ভাব্য সাধারন সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার হোসাইন সাঈদী প্রমূখ।










