আগামীতে কোন স্বৈরশাসক যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে : বুলু
আগামীতে কোন স্বৈরশাসক যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে : বুলু
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : বাংলাদেশে আগামী দিনে যেন আল্লাহ কোন সৈরশাসক ও ফ্যাসিবাদী সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রেরন না করে মহান আল্লাহর কাছে এমনটাই প্রার্থনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বানিজ্য মন্ত্রী বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, গরীবের ডাক্তার খ্যাত মোক্তার হোসেনের পিতা , এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদের জায়নামাজ শেষে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর স্কুল মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৫ ও ১৬বছর বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী সরকারের নিযার্তনে নিজ মা, বাবা,ভাই, বোনসহ আত্মীয় স্বজন মূত্যুর পরে জায়নামাজ অংশ গ্রহন করতে পারেনি। এলাকায় থাকতে পারেনি। এখন যেন সকল নেতাকর্মীরা পরস্পর সামাজিক সম্প্রীতির বন্ধনে মিলে মিশে চলতে পারে, একে অন্যের অনু্ষ্ঠানে যেতে পারে সে সম্প্রীতি চান তিনি।
জায়নামাজের সময় মরহুমের সুযোগ্য সন্তান ডাক্তার মোক্তার হোসেন উপস্থিত সকল মুসল্লিদের কাছে পিতার জান্নাত লাভের জন্য দোয়া চান এবং সকলকে সমাজ ও দেশের কল্যানে কাজ করার আহব্বান জানান।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যা, , উপজেলা যুবদলের আহবায়ক রুস্তুম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










