ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাইবার নিরাপত্তা মামলায় খালাস বিএনপির বুলু-জিএস সুমন

সাইবার নিরাপত্তা মামলায় খালাস বিএনপির বরকত উল্যাহ বুলু- মঞ্জুরুল আজিম সুমন

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত সাইবার নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ১২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম এই আদেশ দেন।

বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ২০২১ সালে বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সল ইনাম কমলকে তৎকালীন জেলা পুলিশ সুপার গুম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

একপর্যায়ে মঞ্জুরুল আজিম সুমন থেকে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে এক কোটি টাকা আদায় করে। এরপর ১৬৪ ধারায় একটি পরিকল্পিত জবানবন্দি তৈরি করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করেন।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৯:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪