নোয়াখালীতে ভুয়া ডাক্তারকে উত্তেজিত জনতার জুতাপেটা
নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক, জুতাপেটা করল উত্তেজিত জনতা
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালী চৌমুহনী ল্যাব এইভ হাসপাতাল থেকে ভুয়া নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রাকিব আহসানকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ সকাল ১১ টায় ল্যাফটেন্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে র্যাব-১১ এর একটি টিম তাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) আসিফ আল জিনাতসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানা, রাজবাড়ী বালিয়াকান্দি থানায় প্রতারনা ও দুদকের একাধিক মামলা রয়েছে। ডাক্তারি জাল সার্টিফিকেটসহ একাধিক অভিযোগে এর আগে সে গ্রেফতার হয়ে সাজা ভোগ করেছিলেন। আজ গ্রেফতারের বিষয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ল্যাফটেন্ট কমান্ডার মাহমুদুল হাসান।
ভূয়া ডাক্তার রাকিব আহসানকে নিজ চেম্বার থেকে র্যাব গ্রেফতার করে নেয়ার সময় উত্তেজিত জনতা গনপিটুনী ও জুতা পেটা করেন তাকে যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।










