এমপি মোরশেদ আলমের জনসভা জনসমুদ্রে পরিনত
নোয়াখালীতে মোরশেদ আলমের জনসভা জনসমুদ্রে পরিনত
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকার মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পূর্ব শেষ এ নির্বাচনী সভায় জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় যা নৌকার সমর্থকদের নতুন করে উজ্জীবিত করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ জনতার সমাবেশে মোরশেদ আলম নৌকায় ভোট চেয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সেনবাগকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নৌকাকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে তাতে ৭ জানুয়ারি নৌকার বিজয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে জানান তিনি।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সম্রাট নাছের খালেক, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাসান মঞ্জুর, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী প্রমুখ।










