ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সোনাইমুড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছেলেসহ বাবার মৃত্যু হয়েছে। আরও ৪জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে  প্রান্ত দেবনাথ (১০)।  লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল টু সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। উপজেলার জয়াগ ইউনিয়নের  ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় নোয়াখালী গামী বেপরোয়া গতির জননী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৪:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩