ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ, আহত ২

লক্ষ্মীপুরে বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ করায় হোটেল শ্রমিকদের হামলায় ওমর ফারুক ও আরিফুর রহমান নামে দুই তহশিলদার আহত হয়েছেন। আহত দুজন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ হোটেলের ৮ শ্রমিককে আটক করে। 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ভয়ে হোটেল কর্তৃপক্ষ পালিয়ে যায়। এতে হোটেলটি বন্ধ রয়েছে।

আহত ফারুক সদরের উত্তর হামছাদী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও আরিফুর রায়পুরের চরবংশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। তবে আটকদের নাম জানা যায়নি। পুলিশও তাদের নাম পরিচয় জানাননি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করে। তহশিলদার ফারুক সকালে হোটেলে নাস্তা করতে এসে পতাকা এলোমেলো দেখেন। এ নিয়ে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি রাকিবকে চড় থাপ্পড় দেন। এটি দেখে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুককে মারধরে করে। এসময় তাকে বাঁচাতে গেলে তহশিলদার আরিফুরও মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। এ ব্যাপারে হোটেল কর্তপক্ষের কারো বক্তব্য নেওয়া যায়নি।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১১:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩