হ্যাট্রিক বিজয়ের পথে এমপি ইব্রাহিম
হ্যাট্রিক বিজয়ের পথে এমপি ইব্রাহিম
সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) টানা ২ বারের সংসদ সদস্য আওয়ামী লীগের এমপি এইচ.এম.ইব্রাহিমের সামনে হ্যাট্রিকের সুযোগ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তিনি আবারও নৌকার মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন। ইব্রাহিম আবারো দলের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার মুল কারন হলো এই নির্বাচনী এলাকায় তিনি ব্যাপক উন্নয়ন করে সাধারন মানুষ ও দলের হাই কমান্ডের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই দল ও দলের সভানেত্রী শেখ হাসিনা ৫ম বারের মত তার প্রতি আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। অন্যদিকে, নড়বড়ে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন, ভুগছেন সিদ্ধান্ত হীনতায়।
এই আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের নাটকীয় পরিবর্তন ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরেকজন স্বতন্ত্র প্রাথী খন্দকার রুহুল আমিন ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তবে প্রতীক পেলেও তিনি নির্বাচনে থাকবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের লিখিত পত্র জমাদেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। প্রত্যাহার পত্র জমা দিয়ে নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ. এম ইব্রাহিমের সাথে একত্বতা পোষণ করেন।
এ সময় জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছেন তিনি। এছাড়া নিজের নেতা-কর্মীদেরকেও এইচ. এম ইব্রাহিমের পক্ষে কাজ করার অনুরোধ জানান।
নোয়াখালী-১ আসনের তিন জনই দল থেকে লবিং করলেও তাদের মধ্যে এইচ. এম ইব্রাহিম দলীয় মনোনয়ন পায়। পরে খন্দকার রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোটবদ্ধ হয়ে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু শেষ সময়ে নিজের ভুল বুঝতে পেরে জাহাঙ্গীর আলম প্রার্থীতা প্রত্যাহার করেন।
প্রার্থী এইচ এম ইব্রাহিম বলেন, স্বতন্ত্র প্রার্থী দু জনের মধ্যে একজন দলের নির্দেশে প্রত্যাহার করেছেন। আগামী ৭ জানুয়ারী এই আসনে ভোটারগণ বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।










