ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মনোহরগঞ্জের হাসনাবাদে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

মোঃ সাকিব মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে হাসনাবাদ বাজারে এ আউটলেট এর শুভ উদ্বোধন করেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক ব্যাংকের এজেন্ট সত্তাধিকারী মোঃ সোহাগ হোসাইন। মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ব্রাক ব্যাংকের এ, আর, ও মোঃ আলা উদ্দিন, এ, আর, ই মেহেদী হাসান সাজু, আর, ই, এস, এম, ই মোঃ ফরহাদ হোসেন, মোঃ জালাল উদ্দীন প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক হাসনাবাদ শাখার সত্তাধিকারী মোঃ সোহাগ হোসাইন বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্র্যাক ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ব্র্যাক ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২