ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চাটখিলে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত কোটি টাকা

মোঃ সাকিব স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকান গুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুড়ী ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুনে ২টি ফার্মেসী দোকান, ১টি হার্ডওয়্যার দোকান, ১টি সিএনজি পার্টসের দোকান, ১টি রেক্সিন দোকান, ১টি পাইপ পিটার ও ইলেকট্রিক দোকান, ১টি মোবাইল সার্ভিসিং ও এক্সেসারিজ দোকান, ১টি চা দোকানসহ ৮টি পুড়ে ছাই হয়ে যায়।

চাটখিল ফায়ার সার্ভিস স্টেসনের লিডার আবুল কালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৭:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২