মনোহরগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত ছোট্ট শেখ রাসেলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘শেখ রাসেল আজ বিশ্বে অধিকার বঞ্চিত শিশুদের প্রতীক। ছোট্ট শেখ রাসেল বেঁচে থাকলে জাতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই একজন দূরদর্শী ও আদর্শ নেতা পেতো, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতো।
এসময় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আবদুল মান্নান চৌধুরী, আবদুল মজিদ খান রাজু, মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক সফিকুর রহমান, আবুল বাশার, জানে আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জাকির হোসেন সহ উপজেলার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










