শিরোনাম :
লাকসাম মুদাফফরগঞ্জে এনজিও পদক্ষেপ’র ৩৫০ তম ব্রাঞ্চ অফিস উদ্বোধন
মো: হুমায়ুন কবির মানিক, কুমিল্লা।।
কুমিল্লার লাকসাম মুদাফফরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘পদক্ষেপ’ এর ৩৫০ তম ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মুদাফফরগঞ্জ এর নগরীপাড়া চিতোষী রোড সংলগ্ন শাহ জালাল এর বাড়ীর ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে এ ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়।
মুদাফফরগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার দিপেন সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মুদাফফরগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পদক্ষেপ ব্রাহ্মনবাড়িয়া জোনের সহকারী পরিচালক ও জেনাল ম্যানেজার মো: মোর্শেদুজ্জামান ,ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার খন্দকার মো:মনিরুল ইসলাম, মুদাফফরগঞ্জ বাজার কমিটির সহ সভাপতি মো: খোরশেদ আলম, লাকসাম এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার নাজিদা খাতুন, লাকসাম ব্রাঞ্চের ম্যানেজার মো: কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় নিজস্ব সম্পদ নিয়ে যাত্রা শুরু করে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে সারা দেশে সফলভাবে কাজ করার মধ্য দিয়ে ইতোমধ্যে এটি একটি জাতীয় এনজিও হিসেবে বিবেচিত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর যাবৎ এনজিও’টি বিভিন্ন এলাকায় তথা হাওড়, বাওড়, পাহাড়ি অঞ্চল, চর ও উপকূলীয় অঞ্চলেও যাবতীয় সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করেছে।
উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ঋণ সেবা, সঞ্চয় সেবা, রেমিট্যান্স সেবা, কৃষি সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম সহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।
Tag :










