হাসনাবাদে এলজিআরডি মন্ত্রীর জন্মদিনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির ৬৭তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে পবিত্র কোরআন শরীফ খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাসনাবাদ ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে আওয়ামী লীগের সকল অংগসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নের রুপকার এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সুস্বাস্থ্য তাঁর দীর্ঘায়ু কামনা করে উক্ত দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগের আহবায়ক হাজী নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডাঃ এবিএম মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।










