ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সবুজের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ হুমায়ুন কবির মানিক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শহিদুল্লাহ খাঁন সবুজের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) মরহুমের কবর জেয়ারত, কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মরহুমের স্মৃতিচারণ এবং আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের আয়োজন করে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক, আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক আবু জাহের রাহি ও জহিরুল ইসলাম সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৪ সালের এ দিনে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন মনোহরগঞ্জ উপজেলার দাদঘর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল্লাহ খাঁন সবুজ। ওইদিন রাত ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৮:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২