ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বাংলাদেশে ধর্মের নামে নতুন স্বৈরাচার দেখতে হচ্ছে: ইমাম সেলিম

মাহবুবুর রহমান,  সোনাইমুড়ী প্রতিনিধি : বাংলাদেশে রাজনৈতিক স্বৈরাচারের পর এখন ধর্মের নামে নতুন স্বৈরাচার দেখতে হচ্ছে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, গুজব, উসকানি ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেন তিনি।

সোমবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হোসাইন মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি ও উসকানি দেওয়া হয়েছে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন- আমরা তাদের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে মব সন্ত্রাস, ধর্ষণ, শিশু নির্যাতন, উগ্রবাদ এবং ধর্মকে ব্যবহার করে অপরাজনীতির দায়ে হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে।

একই সঙ্গে হেযবুত তওহীদের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সংগঠনের নেতা-কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১২:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬