ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পরকীয়া জেনে যাওয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় শ্বশুর আহসান উল্লাহকে (৫৫) ধর্ষণের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। সোমবার (১৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আহসান উল্লাহর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা।

আহসান উল্লাহ কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আলী আহামদের ছেলে।

সংবাদ সম্মেলনে আহসান উল্লাহর স্ত্রী হাছিনা আক্তার বলেন, আমার ছেলে প্রবাসে থাকার সুবাদে এক টিকটকারের সঙ্গে পুত্রবধূ পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামী বিদেশ থাকার সুবাদে ওই মেয়ে বারবার বিভিন্ন মানুষকে প্রেমের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে। যার নালিশ তার শ্বশুরের কাছে আসে, এ ব্যাপারে তার শ্বশুর তাকে জিজ্ঞাসা করলে সে অপকটে স্বীকার করে বলে, ‘আপনার কী কোনো সমস্যা? একপর্যায়ে আমার ছেলের বউ তার পরকীয়ার কথা স্বীকার করে বলে, ‘হ্যাঁ আমি পরকীয়া করি। আপনার কোনো সমস্যা আছে? আমি বলে দিচ্ছি আমার এইগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো।’

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ১২:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫