ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নোয়াখালীতে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা, বাড়ীর গেটে তালা

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা বাড়ীর গেটে তালা

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ীতে হামলা ও তালা দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এদিকে এক স্বামীহারা বিধবা নারীকেও হত্যার হুমকি দিয়েছে জমি দখলকারীরা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের বাদশা মিয়ার হাজী বাড়ীতে এমন ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০২২সালে মৃত আবুল খায়েরের স্ত্রী ফজিলাতুন নাহার এর কাছ থেকে নুরুল হক ও নুরুল ইসলাম দুই ভাই জমি এওজ বদল করে নিজেদের ওয়ারিশ ও এওজবদলকৃত জায়গায় মাটি ভরাট করতে গেলে একই বাড়ীর গোলাম সারোয়ার ও গোলাম আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে মাটি ভরাট করতে বাধা দেয়, তাদের উপর হামলা করে, বাড়ীর গেটে তালা লাগিয়ে দেয় এবং মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে।

সম্পত্তির এওজবদলকারী মৃত আবুল খায়েরের স্ত্রী ফজিলাতুন নাহার বলেন ,আমি আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নুরুল হক মিয়ার সাথে এওজবদল করেছি, এখন গোলাম সারোয়ার আমাকে হুমকি-ধমকি দিচ্ছে, আমি আমার সন্তানদের নিয়ে খুব বিপদে আছি,আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।

জমির প্রকৃত মালিক নুরুল হক বলেন, আমি আমার বাবার ওয়ারিশ সূত্রে এই ৭০শতাংশ সম্পত্তির মালিক, এর মধ্যে ৫ শতাংশ সম্পত্তি আমি মৃত আবুল খায়েরের স্ত্রী ফজিলাতুন নাহার এর কাছ থেকে এওজবদল করে নিয়েছি। এখন গোলাম সারোয়ার ও গোলাম আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সম্পত্তি দখল করতে চায়, আমার বাড়ীর গেটে তালা লাগিয়ে দেয়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

Tag :

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Update Time : ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪