এমপি কিরনকে চৌমুহনী কলেজ অ্যালামনাইয়ের শুভেচ্ছা
এমপি কিরনকে চৌমুহনী অ্যালামনাইয়ের শুভেচ্ছা
সাইফুর রহমান রাসেল,নোয়াখালী : তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মামুনুর রশীদ কিরণকে ফুলেল শুভেচ্ছা জানালেন বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চেীমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন” এর নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৭জানুয়ারী) সন্ধ্যায় সাংসদের নিজস্ব বাসভবনে এই শুভেচ্ছা জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাংসদ মামুনুর রশীদ কিরন বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ মৌলিক , প্রায়োগিক ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণের মাধ্যমে কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফয়সাল চৌধুরী ও সালাহ উদ্দিন সোহাগ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন ইঞ্জি: ছারোয়ার হোসেন মিলন, ত্রয়ী রায় তুলতুল, জোবেদা আকতার মিলি, রাহিদুল ইসলাম প্রমূখ।










