মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মোঃ সাকিব মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ পুলিশ এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরসপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিউল আলম বলেন, পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক, বাল্য বিয়ে, চোরাকারবার, সন্ত্রাস বন্ধ করতে পারবে না।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরসপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, বিট অফিসার এসআই হাবিবুর রহমান ও এএসআই আল-আমিন সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিগন ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।










