পবিত্র মাহে রমজান উপলক্ষে চাটখিলে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেন- জাহাঙ্গীর আলম
মোঃ সাকিব চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াই হাজার মানুষের মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
বুধবার দিনব্যাপী নোয়াখালি চাটখিল উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রহমত উল্লাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটখিল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং উপজেলার সকল জনপ্রতিনিধি সহ দুপুরে জেলা, উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে উপহার বিতরণ করা হয়।
চাটখিল উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবিবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, বিআরডিবি চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা আ.লীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, পৌর আ.লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










